বৈয়ক্তিক

বৈয়ক্তিক [ baiẏaktika ] বিণ. ব্যক্তিগত (এবং গুপ্ত), personal. [সং. ব্যক্তি + ইক]।

বৈপ্লবিক

বৈপ্লবিক [ baiplabika ] বিণ. 1 বিপ্লবসংক্রান্ত, বিপ্লববিষয়ক (বৈপ্লবিক দিনগুলি, বৈপ্লবিক আদর্শ); 2 সম্পূর্ণ নতুন অবস্হার প্রবর্তনকারী, বিপ্লবসাধক (বৈপ্লবিক রূপান্তর, বৈপ্লবিক পরিবর্তন)। [সং. বিপ্লব + ইক]।

বৈপিত্রেয়

বৈপিত্র, বৈপিত্রেয় [ baipitra, baipitrēẏa ] বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]।

বৈপিত্র

বৈপিত্র, বৈপিত্রেয় [ baipitra, baipitrēẏa ] বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]।

বৈপরীত্য

বৈপরীত্য [ baiparītya ] বি. 1 বিপরীত ভাব (স্বভাবের বৈপরীত্য); 2 বিরুদ্ধতা (প্রকৃতির বৈপরীত্য); 3 বিপর্যয়। [সং. বিপরীত + য]।

বৈনাশিক

বৈনাশিক [ baināśika ] বিণ. বিনাশ বা ধ্বংস করে এমন, ধ্বংসাত্মক (‘বৈনাশিক বুদ্ধি হানে করাঘাত ভঙ্গুর কবাটে’: সু.দ.)। তু. ইং. destructive। [সং. বিনাশ + ইক]।

বৈধেয়

বৈধেয় [ baidhēẏa ] বিণ. বিধিসম্বন্ধীয়, বৈধ। [সং. বিধি + এয়]।

বৈধর্ম্য

বৈধর্ম্য [ baidharmya ] বি. 1 বিরুদ্ধ ধর্মের ভাব বা আচরণ; 2 ধর্মবিরোধিতা, নাস্তিক্য; 3 প্রকৃতির বৈষম্য। [সং. বিধর্ম + য]।

বৈভব

বৈভব [ baibhaba ] বি. 1 ঐশ্বর্য, ধনসম্পত্তি, বিভব (বৈভব চাই না, ভক্তি চাই); 2 মহিমা, বিভূতি (ভাবের বৈভব)। [সং. বিভব + অ]। বৈভবশালী বিণ. 1 ঐশ্বর্যশালী, অত্যন্ত ধনী; 2 মহিমান্বিত।