বৈয়াসক, বৈয়াসিক [ baiẏāsaka, baiẏāsika ] বিণ. 1 ব্যাসসম্বন্ধীয়; 2 ব্যাসরচিত। [সং.ব্যাস + অক, ইক]। বৈয়াসকি বি. 1 ব্যাসের পুত্র; 2 ব্যাসপুত্র শুকদেব। বৈয়াসকী, বৈয়াসিকী বিণ. যথাক্রমে বৈয়াসক ও বৈয়াসিক -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. ব্যাসপ্রণীত সংহিতা (বৈয়াসিকী সংহিতা)।