বৈশাখী

বৈশাখী বি. (স্ত্রী.) বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণিমা।

বৈশাখ

বৈশাখ [ baiśākha ] বি. বাংলা বছরের প্রথম মাস। [সং. বিশাখা + অ]। বৈশাখী বি. (স্ত্রী.) বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণিমা।

বৈলক্ষণ্য

বৈলক্ষণ্য [ bailakṣaṇya ] বি. 1 প্রকারান্তর, ভাবের পরিবর্তন (গানের শেষেও তার মধ্যে কোনো বৈলক্ষণ্য দেখা গেল না); 2 প্রভেদ, পার্থক্য, ভিন্নতা (বাহির ও অন্তরের বৈলক্ষণ্য); 3 বিশেষত্ব, অসাধারণত্ব। [সং. বিলক্ষণ + য]।

বৈরূপ্য

বৈরূপ্য [ bairūpya ] বি. 1 বিরূপতা; 2 বিকৃতি। [সং. বিরূপ + য]।

বৈরাগ

বৈরাগ্য, বৈরাগ [ bairāgya, bairāga ] বি. সংসারে অনাসক্তি, বিষয়ভোগে ঔদাসীন্য (‘বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়’: রবীন্দ্র; বৈরাগ যোগ)। [সং. বিরাগ + য, অ]।

বৈরাগ্য

বৈরাগ্য, বৈরাগ [ bairāgya, bairāga ] বি. সংসারে অনাসক্তি, বিষয়ভোগে ঔদাসীন্য (‘বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়’: রবীন্দ্র; বৈরাগ যোগ)। [সং. বিরাগ + য, অ]।

বৈরাগী

বৈরাগী [ bairāgī ] (-গিন্) বিণ. সংসারে অনাসক্ত, বিষয়-বাসনামুক্ত (বৈরাগী হয়ে জীবন কাটানো)। ☐ বি. (বাং.) বৈষ্ণব ভিক্ষু। [সং. বৈরাগ + ইন্]।

বৈরী

বৈরী (-রিন্) বিণ. বি. শত্রু, বিদ্বেষী।