ব বৈশ্রবণ বৈশ্রবণ [ baiśrabaṇa ] বি. 1 বিশ্রবা মুনির পুত্র; 2 বিশ্রবা মুনির পুত্র কুবের, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। [সং. বিশ্রবণ + অ]।
ব বৈশ্যা বৈশ্যা স্ত্রী. বৈশ্য [ baiśya ] বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]।
ব বৈশ্য বৈশ্য [ baiśya ] বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]। স্ত্রী. বৈশ্যা। বৈশ্যবৃত্তি বি. বণিকের কর্ম বা স্বাভাবিক প্রবৃত্তি। বৈশ্যানী বিণ. (স্ত্রী.) বৈশ্যেতর জাতীয় পুরুষের বৈশ্যজাতীয়া পত্নী।
ব বোঁ বোঁ [ bō ] অব্য. বি. বেগে ঘূর্ণন গমন ধাবন উড্ডয়ন প্রভৃতি ভাবব্যঞ্জক (মাথাটা বোঁ করে ঘুরে গেল)। [ধ্বন্যা.]। বোঁ বোঁ বি. 1 বেগে ঘোরার ভাব; 2 বেগে ঘোরার শব্দ (আকাশে বোঁ বোঁ শব্দ)।
ব বৈহাসিক বৈহাসিক [ baihāsika ] বিণ. পরিহাসবিষয়ক। ☐ বি. পরিহাস করে বা ভাঁড়ামি করে এমন ব্যক্তি (‘বৈহাসিক অবিশ্বাসী ঢালে যদি বিষাক্ত বিদ্রূপ’: সু.দ.)। [সং. বিহাস + ইক]।
ব বৈসাম্য বৈসাম্য [ baisāmya ] বি. (বিরল) 1 সাম্যের অভাব; 2 ইতরবিশেষ, প্রভেদ (‘সহেতুক বৈসাম্য’: ভূদেব)। [< বাং. বি + সং. সাম্য]।
ব বৈসাদৃশ্য বৈসাদৃশ্য [ baisādṛśya ] বি. 1 বৈষম্য, অমিল, পার্থক্য (বয়সের বৈসাদৃশ্য, আকৃতির বৈসাদৃশ্য); 2 উদ্ভট ভাব, বেমানান ভাব (পোশাকের বৈসাদৃশ্য)। [সং. বিসদৃশ + য]।