বোকড়া

বোকড়া [ bōkaḍ়ā ] বিণ. (প্রধানত আঞ্চ.) দাঁতহীন, ফোকলা (বোকড়া দাঁতের হাসি)। [দেশি]।

বোঁদে

বোঁদে [ bōn̐dē ] বি. গুটিকাকৃতি মিঠাইবিশেষ। [বাং. বুঁদ2 + ইয়া > এ]।

বোঁটা

বোঁটা [ bōn̐ṭā ] বি. 1 বৃন্ত (ফুলের বোঁটা, পানের বোঁটা); 2 স্তনাগ্র। [প্রাকৃ. বোণ্ট > বোঁট (< সং. বৃন্ত)]।

বোঁচা

বোঁচা [ bōn̐cā ] বিণ. 1 নাকহীন; 2 থ্যাবড়া নাকবিশিষ্ট, খাঁদা। [দেশি]।

বোঁচকা

বোঁচকা [ bōn̐cakā ] বি. পোঁটলা, গাঁটরি; কাপড় ইত্যাদি দিয়ে বাঁধা মোট। [তুর. হি. বুকচা]. বোঁচকাবুঁচকি বি. পোঁটলা পুঁটলি, যাত্রীর লটবহর।

বোঁ বোঁ

বোঁ বোঁ বি. 1 বেগে ঘোরার ভাব; 2 বেগে ঘোরার শব্দ (আকাশে বোঁ বোঁ শব্দ)।

বোকা বনা

বোকা বনা ক্রি. বি. বোকা প্রতিপন্ন হওয়া।

বোকারাম

বোকাকান্ত, বোকারাম বিণ. বি. বোকার সেরা, মহাবোকা, অতি বোকা।