বোঝাই

বোঝাই বি. ভারস্হাপন; পূর্ণ বা ভরতি করা (‘বোঝাই করা কলসি হাঁড়ি’: রবীন্দ্র)। ☐ বিণ. পূর্ণ, ভরতি, মাল যাত্রী প্রভৃতিতে পূর্ণ (মালবোঝাই লরি, বোঝাই নৌকো)।

বোজানো

বোজা, বোজানো [ bōjā, bōjānō ] যথাক্রমে বুজা ও বুজানো -র কথ্য রূপ।

বোজা

বোজা, বোজানো [ bōjā, bōjānō ] যথাক্রমে বুজা ও বুজানো -র কথ্য রূপ।

বুঙ্গি

বুঙ্গি স্ত্রী. বোঙ্গা [ bōṅgā ] বি. কোলজাতির দেবতা বা আত্মা। [কোল]।

বোঙ্গা

বোঙ্গা [ bōṅgā ] বি. কোলজাতির দেবতা বা আত্মা। [কোল]। স্ত্রী. বুঙ্গি।

বোগেনভিলিয়া

বোগেনভিলিয়া [ bōgēna-bhiliẏā ] বি. সুপরিচিত রংবাহারি পাতাযুক্ত গাছ বা তার ফুলের মতো পাতা। [ইং. bougainvilia]।

বোকামো

বোকামি, বোকামো বি. বোকার ভাব বা আচরণ।

বোকামি

বোকামি, বোকামো বি. বোকার ভাব বা আচরণ।

বোতল

বোতল [ bōtala ] বি. সরু মুখবিশিষ্ট ও স্হূলোদর কাচের পাত্রবিশেষ, বড়ো শিশি। [পো. botelha]।

বোকা

বোকা [ bōkā ] বিণ. বুদ্ধিহীন, নির্বোধ। [তু. সং. বুক্ক, বর্কর (=ছাগ), হি. বোক]। বোকাকান্ত, বোকারাম বিণ. বি. বোকার সেরা, মহাবোকা, অতি বোকা। বোকা বনা ক্রি. বি. বোকা প্রতিপন্ন হওয়া। বোকা বানানো ক্রি. বি. জব্দ করা, ঠকানো। বোকামি, বোকামো বি. বোকার ভাব বা আচরণ।