বোধক

বোধক, বোধয়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী।

বোধ

বোধ [ bōdha ] বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। বোধক, বোধয়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। বোধগম্য বিণ. বুঝতে পারা যায় এমন। বোধন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। বোধভাষ্যি, বোধভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। বোধরহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। বোধশক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। বোধশোধ বি....

বোদ্ধা

বোদ্ধা [ bōddhā ] (-দ্ধৃ) বিণ. বুঝতে পারে এমন; সমঝদার। [সং. √ বুধ্ + তৃ]।

বোদাল

বোদাল [ bōdāla ] বি. বোয়ালমাছ। [সং. বোদ + ল]।

বোদা

বোদা [ bōdā ] বিণ. বিস্বাদ। [দেশি]।

বোতাম

বোতাম [ bōtāma ] বি. জামা পোশাক ব্যাগ প্রভৃতির দুই ভাগ বা প্রান্ত একত্র বন্ধ করার ঘুণ্টি বা গুটিকাবিশেষ। [পো. botao, ইং. button]।

বোড়ে

বোড়ে [ bōḍ়ē ] বি. দাবাখেলায় সবচেয়ে ছোটো গুটি। [সং. বটিকা].

বোড়া

বোড়া [ bōḍ়ā ] বি. ভাইপার গোষ্ঠীর ফণাহীন বিষধর সাপবিশেষ। [সং.বোড্র]।

বোটে

বোটে [ bōṭē ] বি. (কথ্য) বৈঠা। [বাং. বৈঠা]।

বোটকা

বোটকা [ bōṭakā ] বিণ. ছাগল কিংবা বাঘ-সিংহাদি বন্য জন্তুর গায়ের গন্ধের মতো (বোটকা গন্ধ)। [তু. বাং. বোটকা < বোকাটিয়া]।