ব

বংশিকা

বংশিকা [ baṃśikā ] বি. বাঁশি; বাঁশের বাঁশি। [সং. বংশিক + আ (স্ত্রী.)]।
ব

বংশিক

বংশিক [ baṃśika ] বিণ. বংশীয়, বংশজ। [সং. বংশ + ইক]।
ব

বংশাবলি

বংশাবলি [ baṃśābali ] বি. বংশের তালিকা, কুলজি। [সং. বংশ + আবলি]।
ব

বংশাবতংস

বংশাবতংস [ baṃśāba-taṃsa ] বি. বংশের অলংকারস্বরূপ, কুলচূড়ামণি, বংশের শ্রেষ্ঠ প্রতিনিধি। [সং. বংশ + অবতংস]।
ব

বংশানুচরিত

বংশানুচরিত [ baṃśānu-carita ] বি. বংশের পুরুষানুক্রমিক ইতিহাস। [সং. বংশ + অনুচরিত]।
ব

বংশানুক্রম

বংশানুক্রম [ baṃśānukrama ] বি. বংশের ধারা, বংশপরম্পরা। [সং. বংশ + অনুক্রম]। বংশানুক্রমিক বিণ. বংশের ধারা-অনুযায়ী, বংশপরম্পরাগত।
ব

বংশাঙ্কুর

বংশাঙ্কুর [ baṃśāṅkura ] বি. বাঁশের কোঁড়া। [সং. বংশ + অঙ্কুর]।
ব

বৌলি

বউলি, বৌলি [ buli, bauli ] বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]।
ব

বউলি

বউলি, বৌলি [ buli, bauli ] বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]।