বোন

বোন [ bōna ] বি. ভগিনী। [সং. ভগিনী। তু. হি. বহিন]। বোনঝি বি. বোনের মেয়ে। বোনপো বি. বোনের ছেলে। বোনাই বি. ভগিনীপতি।

বোধিবৃক্ষ

বোধিদ্রুম, বোধিবৃক্ষ বি. যে অশ্বত্থ গাছের নীচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন।

বোধিদ্রুম

বোধিদ্রুম, বোধিবৃক্ষ বি. যে অশ্বত্থ গাছের নীচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন।

বোধিসত্ত্ব

বোধিসত্ত্ব বি. বুদ্ধত্বলাভের পূর্ববর্তী জন্মে ও অবস্হায় বুদ্ধের নাম।

বোধি

বোধি [ bōdhi ] বি. 1 বুদ্ধি; জ্ঞান; 2 স্বতঃ উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি; 3 পরম জ্ঞান; 4 অশ্বত্থ গাছ। [সং. √বুধ্ + ই]। বোধিদ্রুম, বোধিবৃক্ষ বি. যে অশ্বত্থ গাছের নীচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন। বোধিসত্ত্ব বি. বুদ্ধত্বলাভের পূর্ববর্তী জন্মে ও অবস্হায় বুদ্ধের নাম।

বোধ্য

বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)।

বোধোদয়

বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার।

বোধিত

বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত।