বোরা

বোরা [ bōrā ] বি. চটের বড়ো থলি, বস্তা। [হি. বোরা]।

বোরাক

বোররাক, বোরাক [ bōra-rāka, bōrāka ] বি. (মুস.) স্বর্গের পক্ষীরাজ (‘বোররাকআর উচ্চৈঃশ্রবা বাহন আমার’: নজরুল)। [আ. বুরাক]।

বোররাক

বোররাক, বোরাক [ bōra-rāka, bōrāka ] বি. (মুস.) স্বর্গের পক্ষীরাজ (‘বোররাকআর উচ্চৈঃশ্রবা বাহন আমার’: নজরুল)। [আ. বুরাক]।

বোরখা

বোরকা, বোরখা [ bōrakā, bōrakhā ] বি. (প্রধানত মুসলমান) নারীর আপাদমস্তক ঢাকবার অঙ্গাবরণ। [আ. বুর্ক]।

বোরকা

বোরকা, বোরখা [ bōrakā, bōrakhā ] বি. (প্রধানত মুসলমান) নারীর আপাদমস্তক ঢাকবার অঙ্গাবরণ। [আ. বুর্ক]।

বোর

বোর [ bōra ] বি. সোনা বা রুপোর তৈরি কুলের আঁটির মতো দানা। [সং. বদর (=কুল)]।

বোয়াল

বোয়াল [ bōẏāla ] বি. আঁশহীন বড়ো মাছবিশেষ। [সং. বোদাল]।

বোবা

বোবা [ bōbā ] বিণ. 1 বাকশক্তিহীন, মূক, কথা বলতে পারে না এমন; 2 প্রকাশের অসাধ্য, চাপা (বোবা কান্না)। [দেশি]। বোবাকান্না বি. যে কান্নার বহিঃপ্রকাশ নেই; ভিতরে ভিতরে চাপা কান্না, রুদ্ধ কান্না।

বোনাস

বোনাস [ bōnāsa ] বি. বছরের বিশেষ সময় কর্তৃপক্ষ কর্তৃক কর্মচারীদের প্রদত্ত (সচরাচর লভ্যাংশ থেকে) অতিরিক্ত ভাতা। [ইং. bonus]।