বোল
বোল1 [ bōla1 ] বি. বউল -এর কথ্য রূপ, মুকুল (আমের বোল)। বোল2 [ bōla2 ] বি. 1 বুলি, কথা (বোল ফুটেছে); 2 বাজনার গত্; 3 বাদ্য। [প্রাকৃ. বোল্ল]। বোলকাটাকাটি বি. (আঞ্চ.) কবিগানের চাপান-উতোর বা যুক্তি কাটাকাটি। বোলচাল বি. 1 চতুর ও চটুল কথাবার্তা ও আচরণ (বোলচাল বেশ শিখে নিয়েছে); 2 চালাকি (বেশই বোলচাল দিয়ো না)। বোলবোলা, বোলবোলাও বি. 1 প্রভাব-প্রতিপত্তি, প্রতাপ; 2 হাঁকডাক, নামডাক (গ্রামে তাদের বোলাবোলাও খুব)। ☐ বিণ. প্রতাপশালী (বোলবোলাও কারবার)।