ব্যক্তিগত

ব্যক্তিগত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)।

ব্যক্তিক

ব্যক্তিক বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic.

ব্যক্তি

ব্যক্তি [ byakti ] বি. 1 লোক, মানুষ; 2 প্রকাশ (অভিব্যক্তি, ভাবব্যক্তি); 3 (দর্শনে) বিশেষ, ব্যষ্টি, অ-সামান্য, individual (বি.প.) [.সং বি. + ব্যক্তিঅন্জ্ + তি]। ব্যক্তিক বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic. ব্যক্তিগত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)। ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়ো এই মতবাদ বা নীতি। ব্যক্তিতা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)। ব্যক্তিত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality ব্যক্তিত্বব্যঞ্জক বিণ. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য-প্রকাশক। ব্যক্তিত্বশালী, ব্যক্তিত্বসম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন। ব্যক্তিপূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার...

ব্যক্ত

ব্যক্ত [ byakta ] বিণ. 1 প্রকাশিত, উক্ত, কথিত (মতামত ব্যক্ত করা, অব্যক্ত বেদনা); 2 প্রকট, স্পষ্ট (ব্যক্ত আকারে প্রকাশ পাওয়া)। [.সং. বি. + ব্যক্তঅন্জ্ + ত]। ব্যক্তরাশি বি. (গণি.) যে রাশি জানা গেছে, known quantity

বোষ্টম

বোষ্টম [ bōṣṭama ] বি. 1 শ্রীচৈতন্যের অনুগামী বৈষ্ণব-সম্প্রদায়ভুক্ত ব্যক্তি; বৈষ্ণব; 2 সাধারণত হরিনাম কীর্তনের দ্বারা জীবিকানির্বাহকারী বৈষ্ণব। [সং. বৈষ্ণব]। স্ত্রী. বোষ্টমি।

বোশেখ

বোশেখ [ bōśēkha ] বি. (কথ্য) বৈশাখ (চোত-বোশেখ)। [সং. বৈশাখ]।

বোলিং

বোলিং [ bōli ] বি. ক্রিকেট খেলায় ব্যাটধারীকে আউট করার জন্য হাত ঘুরিয়ে বল নিক্ষেপ। [ইং. bowling]।

বোলানো

বোলানো ক্রি. ডেকে পাঠানো; ডাকা; কথা বলানো। ☐ বি. উক্ত সব অর্থে।

বোলা

বোলা1, বোলানো [ bōlā1, bōlānō ] যথাক্রমে বুলা ও বুলানো -র কথ্য রূপ। বোলা2 [ bōlā2 ] ক্রি. 1 ডাকা; ডেকে পাঠানো; 2 (প্রা. বাং.) অপরকে দিয়ে বলানো, বলিয়ে নেওয়া। [বোল2 দ্র]। বোলানো ক্রি. ডেকে পাঠানো; ডাকা; কথা বলানো। ☐ বি. উক্ত সব অর্থে।