ব্যক্তিপূজা

ব্যক্তিপূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship.

ব্যঙ্গ্য

ব্যঙ্গ্য [ byaṅgya ] বিণ. 1 ব্যঞ্জনাবৃত্তির দ্বারা বোধ্য; 2 নিগূঢ়। [.সং বি. + ̃ অন্জ্ + য]। ব্যঙ্গার্থ বি সহজ (বাচ্য ও লক্ষ্য) অর্থের পিছনে নিহিত গভীরতর অর্থ, বাক্যের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা লভ্য অর্থ। ব্যঙ্গ্যোক্তি বি. ব্যঞ্জনাপূর্ণ বাক্য।

ব্যঙ্গাত্মক

ব্যঙ্গাত্মক বিণ. ব্যঙ্গ বা বিদ্রুপ প্রকাশ করে এমন (ব্যঙ্গাত্মক রচনা)।

ব্যঙ্গ

ব্যঙ্গ1 [ byaṅga1 ] বিণ. 1 বিকলাঙ্গ; 2 অঙ্গহীন। ☐ বি. ভেক, ব্যাং। [সং. বি(=বিকৃত) + অঙ্গ] ব্যঙ্গ2 [ byaṅga2 ] বি. বিদ্রুপ, উপহাস। [সং. ব্যঙ্গ়] ব্যঙ্গচিত্র বি. বিদ্রপাত্মক চিত্র, কার্টুন। ব্যঙ্গপ্রিয় বিণ. ব্যঙ্গ করতে ভালোবাসে এমন। ব্যঙ্গাত্মক বিণ. ব্যঙ্গ বা বিদ্রুপ প্রকাশ করে এমন (ব্যঙ্গাত্মক রচনা)। ব্যঙ্গোক্তি বি. বিদ্রুপপূর্ণ কথা, বিদ্রুপাত্মক কথা।

ব্যগ্রতা

ব্যগ্রতা বি. আগ্রহ, ব্যাকুলতা, ঔত্সুক্য (দেখার জন্য ব্যগ্রতা)।

ব্যগ্র

ব্যগ্র [ byagra ] বিণ. আগ্রহান্বিত, ব্যাকুল, উত্সুক (জানতে ব্যগ্র, পাবার জন্য ব্যগ্র)। [.সং বি + অগ্র]। ব্যগ্রতা বি. আগ্রহ, ব্যাকুলতা, ঔত্সুক্য (দেখার জন্য ব্যগ্রতা)।

ব্যক্তীকৃত

ব্যক্তীকৃত [ byaktī-kṛta ] বিণ. ব্যক্ত করা হয়েছে এমন। [.সং ব্যক্ত + ঈ ̃ কৃ + ত]