বসাইত

বসাইত, বসাইয়া, বসাইল [ basāita, basāiẏā, basāila ] যথাক্রমে বসা ক্রিয়ার বসাত, বসিয়ে এবং বসাল রূপের পুরোনো এবং ‘সাধু’ রূপ।

বসন

বসন [ basana ] বি. 1 বস্ত্র; 2 পরার কাপড় (বসনাঞ্চল); 3 আচ্ছাদন। [সং. √ বস্ + অন]। বসনপ্রান্ত বি. কাপড়ের খুঁট বা কোঁচড়। বসনভূষণ বি. পরিধেয় কাপড় এবং অলংকার। বসনাঞ্চল বি. কাপড়ের খুঁট বা কোল আঁচল।

বশ্যতা

বশ্যতা বি. 1 বশবর্তিতা, আনুগত্য; 2 অধীনতা (মোগল সম্রাটের বশ্যতা স্বীকার করবে না)।

বশ্যা

বশ্যা স্ত্রী. বশ্য [ baśya ] বিণ. 1 বশ মানানো যায় এমন (এই পশু বন্য বটে, তবে অ-বশ্য নয়); 2 বশে রয়েছে এমন, বশবর্তী। [সং. √ বশ্ + য]।

বসন্তপঞ্চমী

বসন্তপঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়।

বসন্ত

বসন্ত [ basanta ] বি. 1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল (‘বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা’: রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। বসন্ততিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। বসন্তদূত বি. কোকিল। স্ত্রী. বসন্তদূতী। বসন্তপঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। বসন্তবায়, বসন্তবায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস (‘বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল’: রবীন্দ্র)। বসন্তবাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ। বসন্তমুখারি বি. সংগীতের রাগবিশেষ। বসন্তসখ বি. বসন্তের সখা, কোকিল। বসন্তসখা বি. বসন্ত যার...