বসন্তবায়ু

বসন্তবায়, বসন্তবায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস (‘বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল’: রবীন্দ্র)।

বসন্তবায়

বসন্তবাহার

বসন্তবাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ।

বসন্তোত্সব

বসন্তোত্সব (বসন্তোৎসব) বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব।

বসাইল

বসাইত, বসাইয়া, বসাইল [ basāita, basāiẏā, basāila ] যথাক্রমে বসা ক্রিয়ার বসাত, বসিয়ে এবং বসাল রূপের পুরোনো এবং ‘সাধু’ রূপ।

বসাইয়া