বসিয়া

বসিত, বসিয়া, বসিল [ basita, basiẏā, basila ] যথাক্রমে বসত, বসে এবং বসল -র পুরোনো এবং ‘সাধু’ রূপ।

বসিত

বসিত, বসিয়া, বসিল [ basita, basiẏā, basila ] যথাক্রমে বসত, বসে এবং বসল -র পুরোনো এবং ‘সাধু’ রূপ।

বসে বসে

বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)।

বসে যাওয়া

বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)।

বসে বসে খাওয়া

বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা।

বসে পড়া

বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)।

বসে থাকা

বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা।

বসিয়ে দেওয়া

বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)।

বসানো

বসানো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9জমানো (দই বসানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

বসা

বসা1 [ basā1 ] বি. 1 চর্বি, মেদ (শূকরের বসা); 2 মজ্জা। [সং. √ বস্ + অ + আ]। বসা2 [ basā2 ] ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায়...