বস্তুতন্ত্র

বস্তুতন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism.

বস্তুতত্ত্ব

বস্তুতত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র।

বস্তুত

বস্তুত, (বর্জি.) বস্তুতঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)।

বস্তুগত

বস্তুগত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)।

বস্তুকণা

বস্তুকণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ।

বস্তু

বস্তু [ bastu ] বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, ‘বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে’: সু. রা.)। [সং. √ বস্ + তু]। বস্তুকণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। বস্তুগত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। বস্তুগত্যা ক্রি বিণ. প্রকৃতপক্ষে। বস্তুজগত্ বি. জ়ড়জগত্। বস্তুত, (বর্জি.) বস্তুতঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। বস্তুতত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। বস্তুতন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism....

বস্তী

বস্তি2, বস্তী [ basti2, bastī ] বি. 1 তলপেট; 2 মূত্রাশয়, urinary blader ; 3 বাসস্হান। [সং. √ বস্ +তি]।

বস্তি

বস্তি1 [ basti1 ] বি. 1 পল্লি; 2 দরিদ্রপল্লি; 3 টিন খোলা দরমা প্রভৃতি দিয়ে ছাওয়া ও নির্মিত অপরিসর ও ঘনসন্নিবিষ্ট গৃহশ্রেণি। [সং. বসতি]। বস্তি2, বস্তী [ basti2, bastī ] বি. 1 তলপেট; 2 মূত্রাশয়, urinary blader ; 3 বাসস্হান। [সং. √ বস্ +তি]।

বস্তাবন্দি

বস্তাবন্দি বিণ. বস্তার মধ্যে আবদ্ধ (খাতাগুলো কি বস্তাবন্দি হয়ে পড়ে থাকবে?)।

বসুকীট

বসুকীট বিণ. 1 ধনাকাঙ্ক্ষী; 2 কৃপণ। ☐ বি. ভিক্ষুক।