বহন

বহন [ bahana ] বি. 1 ধারণ, অঙ্গে ধারণ; 2 নিয়ে যাওয়া, পরিবহণ (ভারবহন); 3 সহ্য করা (দুঃখবহন, শোকবহন); 4 পালন (দায়িত্ববহন); 5 বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া। [সং. √ বহ্ + অন]। বহনীয় বিণ. বহনের যোগ্য, বহন করা উচিত এমন; পালনীয়; সহ্য করা উচিত এমন।

বহা

বহা1, (চলিত) বওয়া [ bahā1, (calita) bōẏā ] ক্রি. বি. 1 বহন করা(ভার বইতে পারে); 2 সহ্য করা (‘বহিব শতেক দুঃখ’); 3 ধারণ করা; 4 প্রবাহিত হওয়া (‘বাতাস বহে বেগে’: রবীন্দ্র); 5 অতিবাহিত হওয়া (‘সখী বহে গেল বেলা’: রবীন্দ্র, সময় বয়ে যায়); 6 চালু বা সমর্থ থাকা (শরীর আর বয় না); 7 ভেসে যাওয়া, ক্ষতি হওয়া, অনিষ্ট হওয়া (তার রাগ হল তো আমার ভারী বয়েই গেল)। [সং. √ বহ্ + বাং. আ]। বহানো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। বহা2 [ bahā2 ] বি. (স্ত্রী.) নদী। দ্র বহ।

বহ

বহ [ baha ] বিণ. (সমাসের উত্তরপদরূপে); 1 বহনকারী (বার্তাবহ, গন্ধবহ); 2 প্রতিপালনকারী (আজ্ঞাবহ)। ☐ বি. 1 বাহন, যান; 2 পথ; 3 বায়ু; 4 বাহু; 5 নদ। [সং. √বহ্ + অ]। বহা বি. (স্ত্রী.) নদী।

বস্ত্রহরণ

বস্ত্রহরণ বি. 1 পরিধেয় বসন বলপূর্বক খুলে ফেলা; 2 শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখার লীলা।

বস্ত্র

বস্ত্র [ bastra ] বি. 1 কাপড় (বস্ত্রশিল্প, পট্টবস্ত্র); 2 পরিধেয় বস্ত্র (অন্নবস্ত্র); 3 আচ্ছাদন। [সং. √ বস্ + ত্র]। বস্ত্রকুট্টিম, বস্ত্রগৃহ, বস্ত্রাবাস বি. তাঁবু। বস্ত্রবয়ন বি. কাপড় বোনা। বস্ত্রহরণ বি. 1 পরিধেয় বসন বলপূর্বক খুলে ফেলা; 2 শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখার লীলা। বস্ত্রাবৃত বিণ. কাপড় দিয়ে ঢাকা। বস্ত্রালয় বি. কাপড়ের দোকান।

বস্তুতন্ত্রী

বস্তুতন্ত্রী (ন্ত্রিন্), বস্তুতন্ত্রীয়, বস্তুতান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী।