বহুত্ব

বহুতা, বহুত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য।

বহুতর

বহুতর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)।

বহুত

বহুত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)।

বহিষ্কার

বহিষ্করণ, বহিষ্কার [ bahiṣkaraṇa, bahiṣkāra ] বি. 1 দূরীকরণ, বর্জন; 2 নির্বাসন (দল থেকে বহিষ্কার করা); 3 নিষ্কাশন; 4 আবিষ্কার (উপায়-বহিষ্করণ)। [সং. বহিস্ + করণ, কার]। বহিষ্কৃত বিণ. বার করে দেওয়া হয়েছে এমন; দূরীকৃত; নির্বাসিত; আবিষ্কৃত। বহিষ্ক্রান্ত বিণ. বার হয়ে গেছে এমন।

বহিষ্করণ

বহিস্হ

বহিঃস্হ, বহিস্হ বিণ. 1 বাহ্য; 2 বাইরে রয়েছে বা স্হিত এমন (বহিঃস্হ বিন্দু)।

বহিঃশুল্ক

বহিঃশুল্ক বি. পণ্য আমদানি রপ্তানির উপর ধার্য শুল্ক, customs duty (স.প.)।  

বহুজ্ঞ

বহুজ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ।

বহুজাতিক

বহুজাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)।