ব্যত্যাস

ব্যত্যাস [ byatyāsa ] বি. ব্যত্যয়, বিপর্যয়। [সং. বি + অতি + √ অস্ + অ]। ব্যত্যস্ত বিণ. 1 ব্যতিক্রান্ত; 2 বৈপরীত্যযুক্ত; 3 ঢেরা চিহ্নের মতো বিপরীতভাবে অবস্হিত, crossed.

ব্যত্যয়

ব্যত্যয় [ byatyaẏa ] বি. ব্যতিক্রম, বৈপরীত্য, অন্যথা, বিপর্যাস (সংকল্পের ব্যত্যয়, নিয়মের ব্যত্যয়)। [সং বি. + অতি + √ ই + অ়]।

ব্যতীপাত

ব্যতীপাত [ byatī-pāta ] বি. 1 উত্পাত; 2 ভূমিকম্প ধূমকেতুর উদয় প্রভৃতি নৈসগিক দুর্যোগ বা উত্পাত; 3 (জ্যোতিষ.) অশুভ যোগবিশেষ। [সং. বি + অতি + √ পত্ + অ]।

ব্যতীত

ব্যতীত [ byatīta ] বিণ. বিগত, অতিক্রান্ত, অতিবাহিত (ব্যতীত যুগ, ব্যতীত কাল)। ☐ অব্য. (বাং.) বাদে, ছাড়া, বিনা (কারণ ব্যতীত কার্য হয় না)। [সং. বি. + অতীত]।

ব্যঞ্জন

ব্যঞ্জন [ byañjana ] বি. 1 রাঁধা তরকারি; 2 প্রকাশন, বৈশিষ্ট্যবোধক লক্ষণ বা চিহ্ন; 3 (ব্যাক.) ক খ গ ইত্যাদি পয়ঁত্রিশটি বর্ণ। [সং. বি. + ̃ অন্জ্ + অন]। ব্যঞ্জনধ্বনি বি. স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না এমন ধ্বনি। ব্যঞ্জনবর্ণ বি. ক থেকে হ পর্যন্ত বর্ণ। ব্যঞ্জনস্বন্ধি বি. (ব্যাক.) ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনির সন্ধি। ব্যঞ্জনান্ত বিণ. (ব্যাক.) শেষে ব্যঞ্জনধ্বনি আছে এমন (ব্যঞ্জনান্ত শব্দ)।

ব্যঞ্জক

ব্যঞ্জক [ byañjaka ] বিণ. প্রকাশক, সূতক, দ্যোতক, বোধক (ভাবব্যঞ্জক, বীরত্বব্যঞ্জক)। [সং. বি. + ̃ অন্জ্ + অক]।

ব্যজন

ব্যজন [ byajana ] বি. 1 বাতাসকরণ, বীজন; 2 পাখা (ব্যজন সঞ্চালন)। [.সং. বি. + ̃ অজ্ + অন]। ব্যজনী বি. পাখা; তালপাতা।

ব্যঙ্গার্থ

ব্যঙ্গার্থ বি সহজ (বাচ্য ও লক্ষ্য) অর্থের পিছনে নিহিত গভীরতর অর্থ, বাক্যের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা লভ্য অর্থ।