বহূল
বহূল1 [ bahūla1 ] বিণ. 1 অনেক, প্রচুর (বহুল পরিমাণে, বহুল প্রয়োগ); 2 প্রাচুর্যপূর্ণ (ব্যয়বহুল, বিলাসবহুল জীবন যাত্রা)। [সং. √ বংহ্ + উল]। বহূলতা, বহূলত্ব, বাহুল্য, বহুলাংশ বি. বেশির ভাগ, অনেকাংশ। ক্রি-বিণ. বহুলাংশে। বহুল2 [ bahula2 ] বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো। ☐ বি. 1 কৃষ্ণবর্ণ; 2 কৃষ্ণপক্ষ। [সং. বহু + √ লা + অ]। বহুলা বি. (স্ত্রী.) 1 গাভি; 2 কৃত্তিকা নক্ষত্র; 3 তামসী অর্থাত্ অন্ধকার রাত্রি।