বহ্নিমিত্র

বহ্নিমিত্র বি. আগুনের মিত্র বা সহায়ক অর্থাত্ বাতাস।

বহ্নি

বহ্নি [ bahni ] বি. অগ্নি, আগুন (চিতা বহ্নিমান)। [সং. √ বহ্ + নি]। বহ্নিজ্বালা বি. আগুনের শিখা, আঁচ বা তাপ। বহ্নিমান বিণ. জ্বলন্ত, প্রজ্বলিত। বহ্নিমিত্র বি. আগুনের মিত্র বা সহায়ক অর্থাত্ বাতাস। বহ্নিশিখা বি. আগুনের শিখা। বহ্নিসংস্কার বি. শবদাহ। বহ্নিসখ বি. বায়ু। বহ্ন্যুতসব (বহ্ন্যুত্সব, বহ্ন্যুৎসব) বি. 1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ; 2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া।

বয়ড়া

বহেড়া, [ bahēḍ়ā, ] (কথ্য) বয়ড়া বি. হরীতকীজাতীয় ফলবিশেষ, বিভীতক। [সং. প্রাকৃ. বহেড়অ < সং. বিভীতক]।

বহেড়া

বহেড়া, [ bahēḍ়ā, ] (কথ্য) বয়ড়া বি. হরীতকীজাতীয় ফলবিশেষ, বিভীতক। [সং. প্রাকৃ. বহেড়অ < সং. বিভীতক]।

বহুলাংশে

বহুলাংশে ক্রি-বিণ. বহুলাংশ বি. বেশির ভাগ, অনেকাংশ।

বহুলাংশ

বহূলতা, বহূলত্ব, বাহুল্য, বহুলাংশ বি. বেশির ভাগ, অনেকাংশ। ক্রি-বিণ. বহুলাংশে।

বাহুল্য

বাহুল্য [ bāhulya ] বি. 1 আধিক্য, প্রয়োজন বা পরিমিতির তুলনায় বেশি হওয়া, বহুলতা, আতিশয্য, প্রাচুর্য, বহূলতা, বহূলত্ব, বহুলাংশ, বেশির ভাগ, অনেকাংশ। (বলা বাহুল্য; মেদবাহুল্য); 2 বাড়াবাড়ি, অপ্রয়োজনীয় আধিক্য (ব্যয়বাহুল্য)। [সং. বহুল + য]। ক্রি-বিণ. বহুলাংশে। বাহুল্যবর্জন বি. আতিশয্য বা বাড়াবাড়ি এড়িয়ে চলা। বাহুল্যবর্জিত বিণ. আতিশয্য বা বাড়াবাড়ি বর্জন করা হয়েছে এমন, অনাড়ম্বর। বাহুল্যহীন বিণ. অনাড়ম্বর।

বহূলত্ব

বহূলতা, বহূলত্ব, বাহুল্য, বহুলাংশ বি. বেশির ভাগ, অনেকাংশ। ক্রি-বিণ. বহুলাংশে।