বানের জলে ভেসে আসা

বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া।

বানভাসি

বানভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)।

বানবতী

বানবতী (বেগবতী, ফলবতী) স্ত্রী. বান1 [ bāna1 ] (-বত্) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)।

বাইসম্যান

বাইসম্যান বি. যে শ্রমিক পাকসাঁড়াশি ব্যবহার করে।

বাইস

বাইস1 [ bāisa1 ] বি. ছোটো কোদালের মতো ছুতোরের অন্ত্রবিশেষ। [সং. বাসি]। বাইস2 [ bāisa2 ] বি. কোনো এঁটে ধরার জন্য প্লায়ার্স-জাতীয় যন্ত্রবিশেষ, পাকসাঁড়শি। [ইং. vice]। বাইসম্যান বি. যে শ্রমিক পাকসাঁড়াশি ব্যবহার করে।

বাইশা

বাইশে, (আঞ্চ.) বাইশা বি. মাসের বাইশ তারিখ। ☐ বিণ. বাইশ তারিখের (বাইশে শ্রাবণ)।

বহ্বারম্ভ বহ্বারম্ভ

বহ্বারম্ভ [ bahbārambha ] বি. ঘটা করে আরম্ভ। [সং. বহু3 + আরম্ভ]। বহ্বারম্ভে লঘুক্রিয়া বি. বহু জাঁকজমক সহকারে আরদ্ধ কাজের তুচ্ছ বা সামান্য পরিণতি।

বহ্ন্যুতসব

বহ্ন্যুতসব (বহ্ন্যুত্সব, বহ্ন্যুৎসব) বি. 1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ; 2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া।

বান

বান1 [ bāna1 ] (-বত্) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)। স্ত্রী. বানবতী (বেগবতী, ফলবতী)। বান2 [ bāna2 ] বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [< সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। বানভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। বাইন, (কথ্য) বান৩ [ bāina, (kathya) bāna ] বি. পাঁকালজাতীয় বড়ো সর্পাকৃতি মাছবিশেষ। [সং. বর্মি]।