বাউল [ bāula ] বি. 1 ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার থেকে মুক্ত সাধক সম্প্রদায়বিশেষ; 2 খ্যাপা লোক, পাগল। [সং. বাতুল-তু. হি. বাউরা]। বাউলগান বি. উক্ত সাধক সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বিশেষ সুরে গেয় আধ্যাত্মিক সংগীত। বাউলসুর বি. বাউলগানের সুর। বাউলানি বি. (স্ত্রী.) বাউলের স্ত্রী বা সঙ্গিনী।