বাঁকা
বাঁকা [ bān̐kā ] ক্রি. 1 বক্রহওয়া (‘শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা’: রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। ☐ বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক > বাং. বাঁক + আ]। বাঁকাচোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। বাঁকানো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে...