বাঁদর

বাঁদর [ bān̐dara ] বি. বানর। ☐ বিণ. বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট (বাঁদর ছেলে)। [হি. বান্দর]। বি. স্ত্রী. বাঁদরি। বাঁদর নাচানো ক্রি. বি. বাঁদরকে খেলানো; (আল.) উত্পাত করার জন্য উসকানি দেওয়া। বাঁদরমুখো বিণ. বাঁদরের মতো কুত্সিত মুখবিশিষ্ট। বিণ. স্ত্রী. বাঁদরমুখি। বাঁদরামি, বাঁদরামো বি. বাঁদরের মতো উত্কট দুষ্টামি, অসভ্য ও বিরক্তিকর আচরণ। বাঁদুরে বিণ. বাঁদরসুলভ; উত্কট দুষ্টামিবিশিষ্ট।

বাঁটুল

বাঁটুল1 [ bān̐ṭula1 ] বি. 1 খেলার গুলি বা বল; 2 লোহা বা সিসের তৈরি ছোটো বল যা গুলতি ইত্যাদিতে ব্যবহার করা হয়। [সং. বর্তুল]। বাঁটুল2 [ bān̐ṭula2 ] (ব্যঙ্গে বা কৌতু.) বি. বেঁটে লোক। [তু. বাঁটকুল]।

বাঁটন

বাঁটন1, বাঁট3 [ bān̐ṭana1, bān̐ṭa3 ] বি. 1 বণ্টন, বিভাজন; 2 ভাগ করে বিতরণ (ফলগুলো ছেলেদের মধ্যে বাঁট করে দাও)। [বাঁটা দ্র]। বাঁটন2, বাঁটা১, বাঁটানো [ bān̐ṭana2, bān̐ṭā, bān̐cānō ] যথাক্রমে বাটন, বাটা ও বাটানো -র রূপভেদ।

বাঁঝা

বাঁজা, বাঁঝা [ bān̐jā, bān̐jhā ] বিণ. (স্ত্রী.) বন্ধ্যা, সন্তান উত্পাদনে বা ফলোত্পাদনে অক্ষম (বাঁজা স্ত্রীলোক)। ☐ বি. বন্ধ্যা নারী। [সং. বন্ধ্যা]।

বাঁচানো

বাঁচানো ক্রি. বি. 1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?; 2 রক্ষা করা (আপনি আমাকে এই বিপদে বাঁচান); 3 ছোঁয়াচ এড়ানো (স্পর্শ বাঁচিয়ে চলা); 4 এড়ানো (পরিশ্রম বাঁচানো, খরচ বাঁচানো); 5 উদ্বৃত্ত বা সঞ্চিত করা (টাকা বাঁচানো); 6 বজায় রাখা (চাকরি বাঁচানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

বাঁচা

বাঁচা [ bān̐cā ] ক্রি. বি. 1 প্রাণধারণ করা, জীবিত থাকা (বাঁচি বা মরি অন্যায়ের প্রতিবাদ করবই); 2 জীবন বা পুনর্জীবন লাভ করা (এবার বেঁচেছে, বারবার বাঁচবে না); 3 রক্ষা পাওয়া, নিষ্কৃতি বা শান্তি লাভ করা (‘বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি’: রবীন্দ্র; পুলিশ ওদেরই ধরল, তোমরা বেঁচে গেছ); 4 বজায় থাকা (মান বাঁচল); 5 ব্যয়িত না হওয়া (খরচ বেঁচেছে); 6 উদ্বৃত্ত হওয়া (এ মাসে কিছু টাকা বেঁচেছে, অনেকটা দই বেঁচে গেল); 7 বাঁচানো। [হি. √ বচ্ < সং. বঞ্চ্]। বাঁচানো ক্রি. বি. 1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?; 2 রক্ষা করা (আপনি আমাকে...

বাঁই বাঁই

বাঁই বাঁই [ bām̐i bām̐i ] বি. জোরে ঘোরার ভাব। [ধ্বন্যা.]। বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)।

বেঁকে বসা

বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)।

বাঁকানো

বাঁকানো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। ☐ বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)।