বাঁধন

বাঁধন [ bān̐dhana ] বি. 1 বন্ধন, গ্রন্হি (হাত-পায়ের বাঁধন খুলে দাও); 2 নিয়মের বন্ধন (‘বিধির বাঁধন কাটবে তুমি’: রবীন্দ্র); 3 বাধা, অবরোধ (বাঁধন-ছেড়া উদ্যম, আমরা কোনো বাঁধন মানব না)। [সং. বন্ধন]। বাঁধনহারা বিণ. বাধাহীন; উদ্দাম। বাঁধুনি বি. সুবিন্যাস, শৃঙ্খলা (কথার বাঁধুনি, কাজের বাঁধুনি)।

বাঁধিপোতা

বাঁদিপোতা, বাঁধিপোতা [ bān̐di-pōtā, bān̐dhi-pōtā ] বি. নানা রঙের ডোরাকাটা ও চৌখুপি পাতলা কাপড়বিশেষ। [দেশি]।

বাঁদিপোতা

বাঁদিপোতা, বাঁধিপোতা [ bān̐di-pōtā, bān̐dhi-pōtā ] বি. নানা রঙের ডোরাকাটা ও চৌখুপি পাতলা কাপড়বিশেষ। [দেশি]।

বাঁদরামো

বাঁদরামি, বাঁদরামো বি. বাঁদরের মতো উত্কট দুষ্টামি, অসভ্য ও বিরক্তিকর আচরণ।

বাঁদরামি

বাঁদরামি, বাঁদরামো বি. বাঁদরের মতো উত্কট দুষ্টামি, অসভ্য ও বিরক্তিকর আচরণ।

বাঁদুরে

বাঁদুরে বিণ. বাঁদরসুলভ; উত্কট দুষ্টামিবিশিষ্ট।

বাঁদরমুখি

বাঁদরমুখি বিণ. স্ত্রী. বাঁদরমুখো বিণ. বাঁদরের মতো কুত্সিত মুখবিশিষ্ট।

বাঁদরমুখো

বাঁদরমুখো বিণ. বাঁদরের মতো কুত্সিত মুখবিশিষ্ট। বিণ. স্ত্রী. বাঁদরমুখি।

বাঁদর নাচানো

বাঁদর নাচানো ক্রি. বি. বাঁদরকে খেলানো; (আল.) উত্পাত করার জন্য উসকানি দেওয়া।

বাঁদরি

বাঁদরি বি. স্ত্রী. বাঁদর [ bān̐dara ] বি. বানর। ☐ বিণ. বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট (বাঁদর ছেলে)। [হি. বান্দর]।