বাঁধাছাঁদা

বাঁধাছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)।

বাঁধা গত

বাঁধা গত (বাঁধা গত্) বি. (আল.) বৈচিত্র্যহীন ও একঘেয়ে নিয়ম বা কাজকর্ম।

বাঁধাকপি

বাঁধাকপি বি. কেবল পাতাযুক্ত ভোজ্য কপিবিশেষ।

বাঁশপাতা

বাঁশপাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ।

বাঁশ দেওয়া

বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া।

বাঁশ

বাঁশ [ bām̐śa ] বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। বাঁশগাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। বাঁশপাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা — বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় — আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি।

বাঁশগাড়ি

বাঁশগাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা।

বাঁধাই

বাঁধাই বি. বাঁধা বা বাঁধানোর কাজ; বাঁধা বা বাঁধানোর মজুরি (বাঁধাইয়ের খরচ)।

বাঁধুনি

বাঁধুনি বি. সুবিন্যাস, শৃঙ্খলা (কথার বাঁধুনি, কাজের বাঁধুনি)।