ব্যপদেষ্টা

ব্যপদেষ্টা (-ষ্ট়ৃ) বিণ. ছলকারী, ভানকারী; কপটী; নামোল্লেখকারী।

ব্যতিহার বহুব্রীহি

ব্যতিহার বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ যাতে পরস্পর ক্রিয়াবিনিময় বোঝায়; যথা-লাঠালাঠি, হাতাহাতি।

ব্যতিহার

ব্যতিহার [ byati-hāra ] বি. 1 বিনিময়, পরিবর্ত; 2 একাধিক ব্যক্তির যুগপত্ একই আচরণ। [সং. বি + অতি + √ হৃ + অ]। ব্যতিহার বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ যাতে পরস্পর ক্রিয়াবিনিময় বোঝায়; যথা-লাঠালাঠি, হাতাহাতি।

ব্যতিরেকে

ব্যতিরেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)।

ব্যতিরেকী

ব্যতিরেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট।

ব্যতিরেক

ব্যতিরেক [ byati-rēka ] বি. 1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয় ব্যতিরেক); 2 ভেদ, প্রভেদ; 3 অতিক্রম; 4 আধিক্য, বৃদ্ধি; 5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয় যেমন ‘খঞ্জন-গঞ্জন আঁখি’। [সং. বি + অতি + √ রিচ্ + অ]। ব্যতিরেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট। ব্যতিরেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)।

ব্যতিরিক্ত

ব্যতিরিক্ত [ byatirikta ] বিণ. 1 ব্যতীত, ভিন্ন, বাদে; 2 অতিরিক্ত। [সং. বি + অতিরিক্ত]।

ব্যতিব্যস্ত

ব্যতিব্যস্ত [ byati-byasta ] বিণ. 1 অতিশয় ব্যস্ত বা ব্যাকুল (ব্যতিব্যস্ত হয়ে তখনই ছুটলেন স্টেশনে); 2 বিব্রত; 3 উত্ত্যক্ত, বিপন্ন (এরা তাঁকে অকারণে ব্যতিব্যস্ত করছে)। [সং. বি. + অতিব্যস্ত]।

ব্যতিক্রান্ত

ব্যতিক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত; 2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)।

ব্যতিক্রমী

ব্যতিক্রমী বিণ. 1 ব্যতিক্রম করে এমন; 2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)।