বাক্যবাণ

বাক্যবাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা।

বাকিজায়

বাকিজায় বি. অনাদায়ি খাজনার তালিকা।

বাকি

বাকি [ bāki ] বিণ. 1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব); 2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল); 3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা); 4 আগামী (বাকি জীবন)। ☐ বি. 1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ (‘বাকি কোথা নাহি জানে’: রবীন্দ্র); 2 দেয় টাকা (বাকি শোধ); 3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)। [আ. বাকী]। বাকিজায় বি. অনাদায়ি খাজনার তালিকা। বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা। বাকিবকেয়া বিণ. অন্যের কাছে পাওনা।

বাকলা

বাকল, (কথ্য) বাকলা [ bākala, (kathya) bākalā ] বি. গাছের ছাল। [সং. বল্কল]।

বাকল

বাকল, (কথ্য) বাকলা [ bākala, (kathya) bākalā ] বি. গাছের ছাল। [সং. বল্কল]।