বাক্যাতীত

বাক্যাতীত বিণ. কথা বলে বোঝানো যায় না এমন; ভাষার অতীত।

বাক্যহারা

বাক্যহারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন।

বাক্যদান

বাক্যদান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান।

বাক্যজাল

বাক্যজাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার।

বাক্য

বাক্য [ bākya ] বি. 1 কথন, কথা, বচন (‘হেন বাক্য কভু আমি শুনিনি কখন’); 2 (ব্যাক.) পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি, sentence. [সং. √ বচ্ + য]। বাক্যজাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার। বাক্যদান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান। বাক্যবাগীশ, বাক্যবিশারদ বিণ. 1 বাকপটু; 2 বাচাল। বাক্যবাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা। বাক্যবিনিময় বি. 1 পরস্পর কথাবার্তা; 2 কথা-কাটাকাটি। বাক্যব্যয় বি. কথা বলা (‘বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল’: তারা)। বাক্যস্ফূর্তি বি. কথা বার হওয়া। বাক্যহারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন। বাক্যাতীত বিণ....

বাক্যব্যয়

বাক্যব্যয় বি. কথা বলা (‘বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল’: তারা)।