বাগদণ্ড

বাগদণ্ড (বাগ্-দণ্ড) [ bāg-daṇḍa ] বি. তিরস্কার, গালিগালাজ। [সং. বাচ্ + দণ়্ড]।

বাগডম্বর

বাগডম্বর (বাগ্-ডম্বর) [ bāg-ḍambara ] বি. বাগাড়ম্বর; কথার বিস্তার। [সং. বাচ্ + ডম্বর (=আড়ম্বর, ঘটা)]।

বাগ

বাগ1 [ bāga1 ] বি. বাগান, উদ্যান, উপবন (গুলবাগ)। [ফা. বাগ]। বাগ2 [ bāga2 ] বি. 1 বশ, শাসন (বাগ মানানো); 2 সুযোগ, সুবিধা (বাগ পাওয়া); 3 (অপ্র.) বল্গা (বাগডোর); 4 কৌশল (কাজের বাগ); 5 আয়ত্তি (এবার তোকে বাগে পেয়েছি); 6 পথ, দিক (‘চাহিতে চাই মুখের বাগে’, ‘ভয়ে যে জাগে শিয়র বাগে’: রবীন্দ্র); 7 পাশের দিক (আগ ডোম বাগ ডোম=আগে ডোম [সৈন্য], পাশে ডোম)। [সং. বল্গা]।

বাখারি চুন

বাখারি চুন বি. ঝিনুক-শামুক প্রভৃতি পুড়িয়ে প্রস্তুত চুন।

বাখারি

বাখারি [ bākhāri ] বি. বাঁশের ফালি বা চটা। [দেশি]। বাখারি চুন বি. ঝিনুক-শামুক প্রভৃতি পুড়িয়ে প্রস্তুত চুন।

বাখানা

বাখানা ক্রি. (কাব্যে) 1 বর্ণনা করা; 2 প্রশংসা করা (‘বাখানি সাহস তোর’: মধু.)।

বাখান

বাখান [ bākhāna ] বি. 1 ব্যাখ্যান, ব্যাখ্যা; 2 গুণকীর্তন, প্রশংসা; 3 বিস্তৃত বর্ণনা; 4 অতিরঞ্জিত বর্ণনা (রূপের বাখান)। [সং. ব্যাখ্যান]। বাখানা ক্রি. (কাব্যে) 1 বর্ণনা করা; 2 প্রশংসা করা (‘বাখানি সাহস তোর’: মধু.)।

বাক্সজাত

বাক্সজাত, বাক্সবন্দি বিণ. বাক্সের মধ্যে আবদ্ধ।

বাক্স

বাক্স [ bāksa] বি. ঢাকনা বা ডালাওয়ালা এবং সচ. চৌকো আধারবিশেষ; পেটিকা। [ইং. box]। বাক্সজাত, বাক্সবন্দি বিণ. বাক্সের মধ্যে আবদ্ধ। ক্যাশবাক্স বি. নগদ টাকাপয়সা রাখার বাক্স। হাতবাক্স বি. নগদ টাকাপয়সা ও ছোটোখাটো নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখার ছোটো বাক্সবিশেষ।