বাগা

বাগা [ bāgā ] ক্রি. বাগানো (বইখানা কীভাবে বাগালে ? এত ভালো চাকরিটা বাগালে কীভাবে?) [প্রাকৃ. বগ্গা < সং. বল্গা + বাং. আ]।

বাগর্থ

বাগর্থ [ bāgartha ] বি. শব্দের অর্থ বা ব্যঞ্জনা, শব্দার্থ। [সং. বাক্ + অর্থ]।

বাগবিতণ্ডা

বাগবিতণ্ডা, বাগ্-বিতণ্ডা [ bāg-bitaṇḍā ] বি. তর্কবিতর্ক; ঝগড়া। [সং. বাচ্ + বিতণ্ডা]।

বাগধারা

বাগধারা, বাগ্-ধারা [ bāg-dhārā ] বি. বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ, ইডিয়ম। [সং. বাচ্ + ধারা]।

বাগদেবী

বাগদেবী, বাগ্-দেবী, বাগ্দেবী [ bāg-dēbī, bāgdēbī ] বি. বাক্শক্তির অধিষ্ঠাত্রী দেবী অর্থাত্ সরস্বতী। [সং. বাচ্ + দেবী]।

বাগদিনি

বাগদিনি স্ত্রী. বাগদি [ bāgadi ] বি. নিম্নশ্রেণির ও অনুন্নত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি]।

বাগদি

বাগদি [ bāgadi ] বি. নিম্নশ্রেণির ও অনুন্নত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি]। স্ত্রী. বাগদিনি।

বাগদা

বাগদা [ bāgadā ] বি. খোলায় ডোরা দাগযুক্ত চিংড়িবিশেষ। [দেশি]।

বাগদান

বাগদান (বাগ্-দান) বি. 1 কন্যাদানের প্রতিশ্রুতি; কন্যার বিবাহের পাকা কথা; 2 কথা দেওয়া।

বাগদত্তা

বাগদত্তা (বাগ্-দত্তা) [ bāg-dattā ] বিণ. বি. (স্ত্রী.) নির্দিষ্ট কোনো পাত্রের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। [সং. বাচ্ + দত্তা]। বাগদান (বাগ্-দান) বি. 1 কন্যাদানের প্রতিশ্রুতি; কন্যার বিবাহের পাকা কথা; 2 কথা দেওয়া।