বাগযুদ্ধ

বাগযুদ্ধ (বাগ্-যুদ্ধ) [ bāg-yuddha ] বি. কথার যুদ্ধ, কথা-কাটাকাটি, তর্কাতর্কি। [সং. বাচ্ + যুদ্ধ]।

বাগবিস্তার

বাগবিস্তার (বাগ্-বিস্তার) [ bāg-bistāra ] বি. কথার বিস্তার; বেশি কথা (অযথা বাগ্বিস্তার না করে আসল কথাটা বলো)। [সং. বাচ্ + বিস্তার]।

বাগবৈদগ্ধ্য

বাগবৈদগ্ধ (বাগ্-বৈদগ্ধ), বাগবৈদগ্ধ্য (বাগ্-বৈদগ্ধ্য) বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য।

বাগবৈদগ্ধ

বাগবৈদগ্ধ (বাগ্-বৈদগ্ধ), বাগবৈদগ্ধ্য (বাগ্-বৈদগ্ধ্য) বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য।

বাগবিদগ্ধ

বাগবিদগ্ধ, বাগ্-বিদগ্ধ [ bāg-bidagdha ] বিণ. বাক্যে পণ্ডিত, বাক্যনিপুণ। [সং. বাচ্ + বিদগ্ধ]। বাগবৈদগ্ধ (বাগ্-বৈদগ্ধ), বাগবৈদগ্ধ্য (বাগ্-বৈদগ্ধ্য) বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য।

বাগানো

বাগানো [ bāgānō ] ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]।

বাগানবাড়ি

বাগানবাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন।

বাগান

বাগান [ bāgāna ] বি. উদ্যান, উপবন। [ফা. বাগ]। বাগানবাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন।

বাগাত

বাগাত [ bāgāta ] বি. বাগানসমূহ, উদ্যানাদি (বাগবাগাত)। [আ. বাগাত্]।

বাগাড়ম্বর

বাগাড়ম্বর [ bāgāḍ়mbara ] বি. ফাঁকা কথার ঘটা, বড়ো বড়ো কথা। [সং. বাচ্ + আড়ম্বর]।