বাঙময়ী

বাঙময়ী, বাঙ্‌-ময়ী, বাঙ্ময়ী বিণ. বাঙ্ময়-এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. সরস্বতী দেবী।

বাঙময়

বাঙময়, বাঙ্-ময়, বাঙ্ময় [ bāṅ-maẏa, bāṅmaẏa ] বিণ. 1 শব্দপূর্ণ, বাক্য বা শব্দ দ্বারা গঠিত; 2 ভাষায় বা বাক্যে রূপান্তরিত (এই কাব্য কবির কল্পনার বাঙ্ময় রূপ)। [সং. বাক্ (বাচ্) + ময়]। বাঙ্ময়ী, বাঙ্ময়ী বিণ. বাঙ্ময়-এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. সরস্বতী দেবী।

বাঙনিষ্পত্তি

বাঙনিষ্পত্তি , বাঙ্-নিষ্পত্তি [ bāṅ-niṣpatti ] বি. বাক্য উচ্চারণ, কথা বলা (কোনো বাঙ্নিষ্পত্তি না করে সে চলে গেল)। [সং. বাচ্ + নিষ্পত্তি]।

বাঘাম্বর

বাঘাম্বর [ bāghāmbara ] বি. বাঘছালের বস্ত্র। [সং. ব্যাঘ্রাম্বর]।

বাঘা বাঘা

বাঘা বাঘা বিণ. (সচ. বহুবচনে) প্রবল পরাক্রান্ত ও ভয়ংকর (বাঘা বাঘা জমিদার, বাঘা বাঘা সাহেব)।

বাঘা

বাঘা [ bāghā ] বি. বাঘ। ☐ বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বাঘা কুকুর); 2 কড়া, তীব্র (বাঘা তেঁতুল)। [বাং. বাঘ + আ]। বাঘা বাঘা বিণ. (সচ. বহুবচনে) প্রবল পরাক্রান্ত ও ভয়ংকর (বাঘা বাঘা জমিদার, বাঘা বাঘা সাহেব)।

বাঘ আঁচড়া

বাঘ আঁচড়া [ bāgha ān̐caḍ়ā ] বি. সাদা ফলযুক্ত ছোটো গাছবিশেষ। [বাং. বাঘ + আঁচড় + আ]।

বাঘে ছুঁলে আঠারো ঘা

বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক।