ব্যধিকরণ

ব্যধিকরণ [ byadhi-karaṇa ] বিণ. (ব্যাক.) বিভিন্ন বিভক্তিযুক্ত। [সং. বি + অধিকরণ]। ব্যধিকরণ বহুব্রীহি বি. (ব্যাক.) যে বহুব্রীহিসমাসে সমস্যমান পদদ্বয় বিভিন্ন বিভক্তিযুক্ত, যেমন-খড়্গহস্ত, দণ্ডপাণি।

ব্যথিনী

ব্যথিনী স্ত্রী. ব্যথী (-থিন্) বিণ. বেদনাযুক্ত (ব্যথীর বেদন, সমব্যথী)।

ব্যথী

ব্যথী (-থিন্) বিণ. বেদনাযুক্ত (ব্যথীর বেদন, সমব্যথী)। স্ত্রী. ব্যথিনী।

ব্যথিতা

ব্যথিতা স্ত্রী. ব্যথিত [ byathita ] বিণ. ব্যথাযুক্ত, ব্যথা পেয়েছে এমন (ব্যথিত চিত্ত)।

ব্যথিত

ব্যথিত [ byathita ] বিণ. ব্যথাযুক্ত, ব্যথা পেয়েছে এমন (ব্যথিত চিত্ত)। স্ত্রী. ব্যথিতা। ব্যথী (-থিন্) বিণ. বেদনাযুক্ত (ব্যথীর বেদন, সমব্যথী)। স্ত্রী. ব্যথিনী। ব্যথার ব্যথী যে পরের দুঃখ বোঝে, সমব্যথী, দরদি।

ব্যথাতুর

ব্যথাতুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)।

ব্যথা

ব্যথা [ byathā ] বি. 1 (শরীর বা মনের) কষ্ট, দুঃখ (তার কথায় ব্যথা পেলাম, মাথার ব্যথা); 2 (বাং.) প্রসববেদনা (মেয়েটির ব্যথা উঠেছে)। [সং. √ ব্যথি + অ + আ]। ব্যথাতুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)।

ব্যত্যস্ত

ব্যত্যস্ত বিণ. 1 ব্যতিক্রান্ত; 2 বৈপরীত্যযুক্ত; 3 ঢেরা চিহ্নের মতো বিপরীতভাবে অবস্হিত, crossed.

ব্যপনয়ন

ব্যপনয়ন [ byapa-naẏana ] বি. 1 প্রত্যাখ্যান; 2 অপসারণ। [সং. বি + অপনয়ন] ব্যপনীত বিণ. প্রত্যাখ্যাত, অপসারিত, সরানো হয়েছে এমন।