বাচস্পতি

বাচস্পতি [ bācaspati ] বি. 1 বাক্পটু ব্যক্তি, বাগ্মী ব্যক্তি; 2 বিদ্বান ব্যক্তি; 3 বৃহস্পতি; 4 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ। [সং. বাচঃ + পতি]। বাচস্পত্য বি. 1 বাগ্মিতা; বাক্পটুতা; 2 পাণ্ডিত্য। ☐ বিণ. বাচস্পতি-সম্বন্ধীয়।

বাচনীয়

বাচনীয় বিণ. কথনীয়, উক্তিযোগ্য, বাচ্য, বচনীয়।

বাচনিক

বাচনিক বিণ. 1 মৌখিক; 2 কথার দ্বারা প্রকাশিত বা জ্ঞাপিত।

বাচন

বাচন [ bācana ] বি. 1 কথন, উক্তি (স্বাস্তিবাচন, বাচনভঙ্গি); 2 পাঠ; 3 ব্যাখ্যাকরণ (শাস্ত্রবাচন)। [সং. √ বচ্ + ণিচ্ + অন]। বাচনিক বিণ. 1 মৌখিক; 2 কথার দ্বারা প্রকাশিত বা জ্ঞাপিত। বাচনীয় বিণ. কথনীয়, উক্তিযোগ্য, বাচ্য, বচনীয়।

বাচক

বাচক [ bācaka ] বিণ. 1 বোধক, অর্থজ্ঞাপক (গুণবাচক, ক্রিয়াবাচক); 2 পাঠক; 3 কথক। [সং. √ বচ্ + অক]।

বাঙ্মুখ

বাঙ্মুখ, বাঙ্-মুখ [ bāṅmukha, bāṅ-mukha ] বি. ভূমিকা, বক্তব্য বা বক্তৃতার সূচনা। [সং. বাচ্ + মুখ]।

বাঙ্ক

বাঙ্ক, বাংক [ bāṅka, bāṅka ] বি. ট্রেনের কামরায় বা পাকা ঘরের দেওয়ালে উঁচুতে সংলগ্ন তাকবিশেষ। [ইং. bunk]।

বাঙ্গালা

বাঙ্গলা, বাঙ্গাল, বাঙ্গালা [ bāṅgalā, bāṅgāla, bāṅgālā ] যথাক্রমে বাংলা, বাঙাল ও বাংলা -র বর্জি. বানানভেদ।

বাঙ্গাল

বাঙ্গলা, বাঙ্গাল, বাঙ্গালা [ bāṅgalā, bāṅgāla, bāṅgālā ] যথাক্রমে বাংলা, বাঙাল ও বাংলা -র বর্জি. বানানভেদ।