বাছপড়া

বাছপড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত।

বাছনি

বাছ, বাছন, বাছনি1 [ bācha, bāchana, bāchani1 ] বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ। [বাছা2 দ্র]। বাছপড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত। বাছনি2 [ bāchani2 ] বি. (কাব্যে) বাছা, বত্স। [বাং. বাছা + নি (আদরার্থে বা ক্ষুদ্রার্থে)]।

বাছন

বাছ

বাচ্যার্থ

বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)।

বাচ্য

বাচ্য [ bācya ] বিণ. 1 বলার যোগ্য; 2 বলতে হবে এমন; 3 কথ্য; 4 গণ্য; 5 অভিধেয়। ☐ বি. (ব্যাক.) 1 বাক্যের মধ্যে কর্তা কর্ম প্রভৃতির সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ বা অন্বয় ক্রিয়ার যে-রূপভেদের দ্বারা বোঝা যায়, voice; 2 ধাতুর উত্তর যে বিশেষ-বিশেষ অর্থে প্রত্যয় হয়। [সং. √ বচ্ + য]। বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)।

বাচাল

বাচাল [ bācāla ] বিণ. অকারণে বেশি কথা বলে এমন, প্রগল্ভ। [সং. বাচ্ + আল]। বি. বাচালতা।

বাচাট

বাচাট [ bācāṭa ] বিণ. (আঞ্চ.) বেশি কথা বলে এমন, বাচাল। [সং. বাচ্ + বাং. আট]।

বাচস্পত্য

বাচস্পত্য বি. 1 বাগ্মিতা; বাক্পটুতা; 2 পাণ্ডিত্য। ☐ বিণ. বাচস্পতি-সম্বন্ধীয়।