বাছা
বাছা1 [ bāchā1 ] বি. 1 বত্স, শিশুসন্তান (‘কাড়িয়া লয়েছে বাছারে আমার’); 2 পুত্রকন্যাস্হানীয়দের বা বয়ঃকনিষ্ঠ স্নেহভাজনদের প্রতি সম্বোধনবিশেষ (না, বাছা, সে আমি পারব না)। [প্রাকৃ. বচ্ছ]। বাছাধন বি. প্রিয় বত্স; স্নেহের পাত্রকে সম্বোধনবিশেষ। বাছা2 [ bāchā2 ] ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণ দোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। ☐ বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। বাছাই বি....