ব বাজবাজি বাজবাজি বি. আসক্তি দক্ষতা অভ্যাস ইত্যাদি অর্থবাচক প্রত্যয় (মামলাবাজি, ফন্দিবাজি)। [ফা. বাজ + বাং. ই]।
ব বাজন বাজন [ bājana ] বি. 1 বাদ্য, বাজনা, বাদ্যধ্বনি। ☐ বিণ. বাজে এমন (‘বাজন নূপুর পায়’: গো. দা.)। [বাজা দ্র]। বাজনদার বি. পেশাদার বাদক (‘বাজনদার একা ভিজে যাচ্ছে অন্ধকারে’: শ. ঘো.)।
ব বাছারি বাছারি [ bāchāri ] (আঞ্চ.) বিণ. 1 (নৌকা সম্বন্ধে) বাচ বা বাইচ খেলায় ব্যবহৃত; 2 বাছার অর্থাত্ গ্রামের সবচেয়ে শক্তিমান ব্যক্তির দ্বারা পরিচালিত। [বাং. বাচ + আরি; বাছার + ই]।