বাঞ্ছা

বাঞ্ছা [ bāñchā ] বি. অভিলাষ, কামনা, সাধ, ইচ্ছা (মনোবাঞ্ছা পূরণ হল না)। [সং. √ বাঞ্ছ্ + অ + আ]। বাঞ্ছন বি. বাঞ্ছা, কামনা। বাঞ্ছনীয় বিণ. কাম্য, প্রার্থনীয়; ঈপ্সিত (কাজে শৈথিল্য মোটেই বাঞ্ছনীয় নয়)। বাঞ্ছিত বিণ. অভিলাষিত, ঈপ্ষিত। স্ত্রী. বাঞ্ছিতা।

বাজেয়াপ্ত

বাজেয়াপ্ত [ bājēẏāpta ] বিণ. 1 সরকার জমিদার প্রভৃতির দ্বারা অধিকৃত, confiscated (জমি বাজেয়াপ্ত করা হল); 2 বাতিল (জামিন বাজেয়াপ্ত)। [ফা. বাজ + য়াফ্ত্]।

বাজেট

বাজেট [ bājēṭa ] বি. 1 কোনো দেশের বা রাষ্ট্রের সম্ভাব্য বার্ষিক আয়-ব্যয়ের হিসাব; 2 কোনো ব্যক্তির আয়-ব্যয়ের হিসাব বা ব্যয়ের নির্দিষ্ট সীমা (দামটা বাজেট ছাড়িয়ে যাচ্ছে)। [ইং. budget]।

বাজু

বাজু [ bāju ] বি. 1 তাগাজাতীয় হাতের গয়নাবিশেষ; 2 বাহু (বাজুবন্ধ); 3 পার্শ্ব; side; 4 খাটের পাশের কাঠ; 5 দরজার চৌকাঠের দুই পাশের কাঠ। [ফা. বাজু]। বাজুবন্ধ বি. তাগাজাতীয় বাহুর অলংকার।

বাজীকরণ

বাজীকরণ বি. রতিশক্তিবর্ধক ওষুধ বা প্রক্রিয়া।

বাজিনী

বাজিনী স্ত্রী. বাজী2 [ bājī2 ] (-জিন্) বি. 1 অশ্ব, ঘোড়া; 2 বাণ। [সং. বাজ + ইন্]।

বাজিয়ে

বাজিয়ে [ bājiẏē ] বিণ. 1 বাদ্যকর, বাজনাদার (নদিয়া থেকে বাজিয়ের দল এসেছে); 2 বাদ্যনিপুণ (গাইয়ে বাজিয়ে)। [বাং. বাজা + ইয়ে]।

বাজিমাত

বাজিমাত বি. খেলায় বা প্রতিযোগিতায় জয়।