বাটি চালা

বাটি চালা ক্রি. বি. চোর বা অন্যপ্রকার অজ্ঞাত অপরাধীকে শনাক্ত করার বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে গতিবিশিষ্ট করা অর্থাত্ চালিয়ে দেওয়া, চোরাই জিনিসের হদিশ করার জন্য মন্ত্রবলে বাটি চালিয়ে দেওয়া।

বাটি

বাটি1 [ bāṭi1 ] বি. কানা-উঁচু ছোটো পাত্রবিশেষ, হাতলবিহীন পেয়ালাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]। বাটি চালা ক্রি. বি. চোর বা অন্যপ্রকার অজ্ঞাত অপরাধীকে শনাক্ত করার বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে গতিবিশিষ্ট করা অর্থাত্ চালিয়ে দেওয়া, চোরাই জিনিসের হদিশ করার জন্য মন্ত্রবলে বাটি চালিয়ে দেওয়া। বাটি2 [ bāṭi2 ] বি. বাড়ি, আবাস, গৃহ। [সং. বাটী]।

বাটালি

বাটালি [ bāṭāli ] বি. ছুতোরের ব্যবহৃত কাঠ কাটার হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [দেশি]।

বাটনা

বাটনা [ bāṭanā ] বি. 1 শিলনোড়ার দ্বারা পিষ্ট মশলা; 2 বাটতে হবে এমন মশলা। [বাটা5 দ্র]।

বাটখারা

বাটখারা [ bāṭa-khārā ] বি. দ্রব্যসামগ্রীর ওজন নির্ণয় করার জন্য নির্দিষ্ট ওজনের লৌহখণ্ডাদি, পড়েন। [হি. বট্খারা-তু. সং. বটক]।

বাট

বাট1 [ bāṭa1 ] বি. (সচ. কাব্যে) পথ, রাস্তা (‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’: রবীন্দ্র)। [সং. √ বট্ (=বেষ্টন) + ণিচ্ + অ]।

বাঞ্ছিতা

বাঞ্ছিতা স্ত্রী. বাঞ্ছিত বিণ. অভিলাষিত, ঈপ্ষিত।

বাঞ্ছিত

বাঞ্ছিত বিণ. অভিলাষিত, ঈপ্ষিত। স্ত্রী. বাঞ্ছিতা।

বাঞ্ছনীয়

বাঞ্ছনীয় বিণ. কাম্য, প্রার্থনীয়; ঈপ্সিত (কাজে শৈথিল্য মোটেই বাঞ্ছনীয় নয়)।