ব ব্যবধান ব্যবধান, [ byabadhāna, ] (বিরল) ব্যবধা, ব্যবধি বি. 1 (মধ্যবর্তী) দূরত্ব (শত বত্সরের ব্যবধান); 2 অন্তরাল (প্রাচীরের ব্যবধান, ‘মৃত্যূপম ব্যবধি দুস্তর’: সু.দ.); 3 আবরণ; 4 তিরোধান। [সং. বি + অব + √ ধা + অন, অ, ই]। নিরাপদ ব্যবধান বি. যতটা ব্যবধান থাকলে বিপদের আশঙ্কা থাকে না-তু. safe distance.
ব ব্যবচ্ছেদ ব্যবচ্ছেদ [ byabacchēda ] বি. 1 বিশ্লেষণ বা পৃথক্করণ; 2 পরীক্ষার জন্য খণ্ড খণ্ড করে ভাগকরণ, dissection (শবব্যবচ্ছেদ)। [সং. বি + অব + √ ছিদ্ + অ]। ব্যবচ্ছিন্ন বিণ. ব্যবচ্ছেদ করা হয়েছে এমন।
ব ব্যবকলন ব্যবকলন [ byaba-kalana ] বি. বিয়োগ, বাদ দেওয়া। [সং. বি + অব + √ কল্ + অন]। ব্যবকলিত বিণ. বাদ দেওয়া বা বিয়োগ করা হয়েছে এমন।
ব ব্যপহরণ ব্যপহরণ [ byapa-haraṇa ] বি. স্বীয় তত্ত্বাবধানে রক্ষিত অপরের অর্থাদি আত্মসাত্করণ, defalcation (স.প.)। [সং. বি + অপহরণ]।
ব ব্যপদেশ ব্যপদেশ [ byapa-dēśa ] বি. 1 ছল, ছুতো, অছিলা; 2 ইঙ্গিত; 3 কুল, বংশ; 4 নামোল্লেখ; 5 (বাং.) প্রয়োজন (কার্যব্যপদেশে)। [সং. বি + অপ + √ দিশ্ + অ]। ব্যপদিষ্ট বিণ. ব্যপদেশযুক্ত। ব্যপদেষ্টা (-ষ্ট়ৃ) বিণ. ছলকারী, ভানকারী; কপটী; নামোল্লেখকারী।
ব ব্যধিকরণ বহুব্রীহি ব্যধিকরণ বহুব্রীহি বি. (ব্যাক.) যে বহুব্রীহিসমাসে সমস্যমান পদদ্বয় বিভিন্ন বিভক্তিযুক্ত, যেমন-খড়্গহস্ত, দণ্ডপাণি।