বাড়ি

বাড়ি1 [ bāḍ়i1 ] বি. আঘাত (লাঠির বাড়ি, জুতোর বাড়ি); 2 লাঠি, দণ্ড (পাচনবাড়ি)। [দেশি]। বাড়ি2 [ bāḍ়i2 ] বি. বাসস্হান; গৃহ। [সং. বাটী]। বাড়িওয়ালা বি. (প্রধানত ভাড়াটে বা়ড়ির) মালিক। স্ত্রী. বাড়িওয়ালি, বাড়িউলি। বাড়িঘর, ঘরবাড়ি বি. বাসগৃহ ও তত্সংলগ্ন সমস্ত অংশ। বাড়িমুখো বিণ. বাড়ির দিকে যেতে উদ্যত; বাড়ি ফিরতে উদ্যত বা প্রস্তুত।

বাড়ানো

বাড়ানো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্হা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)।

বাড়া

বাড়া [ bāḍ়ā ] ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। ☐ বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক (‘সে মাটি মায়ের বাড়া’: রবীন্দ্র)। [সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]। বাড়ানো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি...

বাড়ব

বাড়ব [ bāḍ়ba ] বি. সমুদ্রোত্থিত বা সমুদ্রে উত্পন্ন অগ্নি, সিন্ধুঘোটকের মুখনিঃসৃত অগ্নি। ☐ বিণ. বড়বা অর্থাত্ সিন্ধুঘোটক সম্বন্ধীয় (বাড়বাগ্নি)। [সং. বড়বা + অ]।

বাড়ই

বাড়ই [ bāḍ়i ] বি. 1 ছুতোর; 2 ঘরামি। [সং. বর্ধর্কি]।

বাড়ন্ত

বাড়ন্ত বিণ. 1 বৃদ্ধিশীল (বাড়ন্ত গড়ন); 2 (কথ্য) নিঃশেষিত (চাল বাড়ন্ত)।

বাড়ন

বাড়ন1 [ bāḍ়na1 ] বি. বাড়, বৃদ্ধি; পুষ্টি। দ্র বাড়। বাড়ন2 [ bāḍ়na2 ] বি. 1 ছোটো ঝাঁটা; 2 খেজুরের পাতা, ঝাউপাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। [সং. বর্ধনী]।

বাড়তি

বাড়তি বিণ. উদ্বৃত্ত; প্রয়োজনের অতিরিক্ত (বাড়তি মাল)।