বাতাসা

বাতাসা [ bātāsā ] বি. চিনি বা গুড় দিয়ে প্রস্তুত ছোটো হালকা গোলাকার মিঠাইবিশেষ। [দেশি]।

বাতাস দেওয়া

বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা।

বাতাস

বাতাস [ bātāsa ] বি. 1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস); 2 ব্যজন (বাতাস করা); 3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা); 4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)। [সং. বাত-তু. হি. বতাস্]। বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা।

বাতায়ন

বাতায়ন [ bātāẏana ] বি. বায়ুপ্রবেশের জানলা, গবাক্ষ। [সং. বাত2+ অয়ন]।

বাতাপি

বাতাবি, বাতাপি [ bātābi, bātāpi ] বি. বড়ো লেবুবিশেষ। [বাটাভিয়া > বাতাবি]।

বাতাবি

বাতাবি, বাতাপি [ bātābi, bātāpi ] বি. বড়ো লেবুবিশেষ। [বাটাভিয়া > বাতাবি]।

বাতাবর্ত

বাতাবর্ত [ bātābarta ] বি. ঘূর্ণিবায়ু। [সং. বাত + আবর্ত]।

বাতাবরণ

বাতাবরণ [ bātābaraṇa ] বি. পরিবেশ (প্রীতির বাতাবরণ, সন্দেহের বাতাবরণ)। [হি. বাতাবরণ < সং. বাত2 + আবরণ]।

বাতান্বিত

বাতান্বিত [ bātānbita ] বিণ. 1 বায়ুপূর্ণ; 2 বায়ূর দ্বারা পূর্ণ হয়েছে এমন, aerated (বি.প.)। [সং. বাত2 + অন্বিত].

বাতন্দোলিত

বাতন্দোলিত [ bātandōlita ] বিণ. বাতাসে আন্দোলিত হচ্ছে বা দুলছে এমন (বাতান্দোলিত বৃক্ষশাখা)। [সং. বাত2 + আন্দোলিত]।