বাতি

বাতি [ bāti ] বি. 1 দীপ, প্রদীপ; 2 আলো; 3 ভিতরে সলতে-ভরা মোম ইত্যাদির ছোটো দণ্ডবিশেষ; 4 গাছের সরু লম্বা গুঁজি; 5 মোমবাতির মতো লম্বা আকারের জিনিস (গালার বাতি)। [সং. বর্তি]। বাতিদান বি. দীপাধার।

বাতাহত

বাতাহত [ bātāhata ] বিণ. প্রবল বায়ুর দ্বারা আহত বা আন্দোলিত (বাতাহত লতা)। [সং. বাত2 + আহত]।

বাতাসি

বাতাসি, (বর্জি.) বাতাসী [ bātāsi, (barji.) bātāsī ] বি. 1 আঁশহীন ছোটো মাছবিশেষ; 2 ক্রমাগত আকাশে উড়তে থাকে এমন কালো রঙের পাখিবিশেষ, swift. [বাং. বাতাস + ই]।

বাতেলা

বাতেলা, বাতেল্লা, বাত্তেলা [ bātēlā, bātēllā, bāttēlā ] বি. (কথ্য) বড়ো বড়ো কথা, গালভরা কথা; দম্ভপূর্ণ কথা। [বাং. বাত1]।

বাতুল

বাতুল [ bātula ] বিণ. 1 বায়ু রোগগ্রস্ত; 2 পাগল, উন্মাদ, খ্যাপা। [সং. বাত + উল]। বাতুলতা বি. পাগলামি।

বাতিস্তম্ভ

বাতিস্তম্ভ [ bāti-stambha ] বি. যে স্তম্ভের উপর আলো জ্বলে। [বাং. বাতি + সং. স্তম্ভ]।

বাতিল

বাতিল [ bātila ] বিণ. 1 পরিত্যক্ত (এই জামাটাকে বাতিল করেছি); 2 অগ্রাহ্য, নাকচ (দাবি বাতিল, দরখাস্ত বাতিল)। [আ. বাতীল]।

বাতিঘর

বাতিঘর [ bāti-ghara ] বি. সমুদ্রে চলাচলকারী জাহাজের আলোর দিশারি, lighthouse. [বাং. বাতি + ঘর]।