বাত্যাতাড়িত
বাত্যাতাড়িত বিণ. ঝড়ের বেগে দূরে নিক্ষিপ্ত বা চালিত (‘বাত্যাতাড়িত পতঙ্গের মত’: ব. চ.)।
বাদ
বাদ1 [ bāda1 ] বি. 1 বাধা, বিঘ্ন (বাদ সাধা); 2 বৈরিতা, শত্রুতা। [সং. বাধ]। বাদ সাধা ক্রি. বি. 1 বিঘ্ন সৃষ্টি করা (তার কাজে আমি কেন বাদ সাধব?); 2 শত্রুতা করা, বৈরসাধন করা। বাদ2 [ bāda2 ] বি. 1 উক্তি, কথন (নিন্দাবাদ, সাধুবাদ); 2 বাক্য (অনুবাদ); 3 তত্ত্বনির্ণয়ের উদ্দেশ্যে তর্ক; 4 কলহ (বাদ প্রতিবাদ, বাদানুবাদ, বাদবিসংবাদ); 5 যথার্থ বিচার; 6 মত, তত্ত্ব, theory (সাম্যবাদ, অদ্বৈতবাদ) (বি.প.)। [সং. √ বদ্ + অ]। বাদপ্রতিবাদ বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি। বাদবিতণ্ডা বি. কথাকাটাকাটি, প্রবল তর্কাতর্কি। বাদ3 [ bāda3 ] বি. 1 ছাড়, বিয়োগ (দশ টাকা থেকে পাঁচ টাকা বাদ দাও); 2 বর্জন (তার...