বাদক

বাদক বিণ. বি. বাদ্যকর, বাজিয়ে (বীণাবাদক, মুরশিদাবাদ থেকে বাদকের দল এসেছে)।

বাদন

বাদন [ bādana ] বি. বাদ্য করা, বাজানো (বংশীবাদন)। [সং. √ বদ্ + ণিচ্ + অন]। বাদক বিণ. বি. বাদ্যকর, বাজিয়ে (বীণাবাদক, মুরশিদাবাদ থেকে বাদকের দল এসেছে)।

বাদে

বাদে অব্য. ব্যতীত, ছাড়া (তুমি বাদে অন্য সবাই জানে)। ☐ ক্রি-বিণ. পরে (এক মাস বাদে কী হবে জানি না)।

বাদসাদ

বাদসাদ বি. ছাড়, ছাড়ছোড়, কিছুপরিমাণে বাদ (খরচখরচা বাদসাদ দিয়ে কত থাকল?)।

বাদবাকি

বাদবাকি বিণ. অবশিষ্ট যা বাকি রয়েছে (বাদবাকি লোকজন)।

বাথানে

বাথানিয়া, (কথ্য) বাথানে বিণ. আসঙ্গলিপ্সু (‘ষাঁড় চাঞা বুলে যেন বাথানিয়া গাই’: ক.ক.)।

বাথানিয়া

বাথানিয়া, (কথ্য) বাথানে বিণ. আসঙ্গলিপ্সু (‘ষাঁড় চাঞা বুলে যেন বাথানিয়া গাই’: ক.ক.)।

বাথান

বাথান [ bāthāna ] বি. 1 গোশালা, খাটাল; 2 গোচারণভূমি; 3 গবাদি পশুর পাল। [< সং. বাসস্হান]। বাথানিয়া, (কথ্য) বাথানে বিণ. আসঙ্গলিপ্সু ('ষাঁড় চাঞা বুলে যেন বাথানিয়া গাই': ক.ক.)।