বাদানুবাদ

বাদানুবাদ [ bādānu-bāda ] বি. তর্কবিতর্ক, কথাকাটাকাটি, বাদপ্রতিবাদ। [সং. বাদ + অনুবাদ]।

বাদাড়

বাদাড় [ bādāḍ় ] বি. জঙ্গল, ঝোপঝাড় (বনবাদাড়, আদাড়বাদাড়)। [দেশি]।

বাদাচিংড়ি

বাদাচিংড়ি বি. ছোটো চিংড়িবিশেষ যা সাধারণত বাদা অঞ্চলের নোনা জলে পাওয়া যায়।

বাদা

বাদা [ bādā ] বি. 1 বিস্তীর্ণ জলাভূমি; 2 (সচ. দক্ষিণবঙ্গের) অকর্ষিত ও জঙ্গলপূর্ণ অঞ্চল। [বাং. আঞ্চ. < আ. বাদিষ্]। বাদাচিংড়ি বি. ছোটো চিংড়িবিশেষ যা সাধারণত বাদা অঞ্চলের নোনা জলে পাওয়া যায়।

বাদশাহি

বাদশাহি [ bāda-śāhi ] বি. 1 বাদশাহের পদ, অধিকার বা রাজ্য; 2 বাদশাহের বা তত্তুল্য আড়ম্বরপূর্ণ জীবনযাপন-তু. নবাবি। ☐ বিণ. 1 বাদশাহসম্বন্ধীয়; 2 বাদশাহের উপযুক্ত বা তুল্য (বাদশাহি চালচলন, বাদশাহি মেজাজ-তু. নবাবি, আমিরি। [বাং. বাদশাহ < ফা. পাদ্শাহ্ + বাং. ই]।

বাদুলে

বাদুলে বিণ. 1 বাদলসম্বন্ধীয়; 2 বর্ষাকালে জাত বা উত্পন্ন (বাদুলে পোকা)।

বাদলা

বাদলা1 বিণ. 1 বর্ষাকালীন (বাদলা দিন, বাদলা হাওয়া); 2বর্ষণসিক্ত। ☐ বি. বর্ষা, বৃষ্টি (বাদলার দিনে বাইরে যেয়ো না)। বাদুলে বিণ. 1 বাদলসম্বন্ধীয়; 2 বর্ষাকালে জাত বা উত্পন্ন (বাদুলে পোকা)। বাদলা2 [ bādalā2 ] বি. জরির সুতো (শাড়িতে বাদলার কাজ)। [হি. বাদলা]।

বাদল

বাদল [ bādala ] বি. বর্ষা, মেঘবৃষ্টি (‘বাদল ধারা হল সারা’: রবীন্দ্র)। [হি. বাদল (মেঘ); মৈ. বাদর; তু. সং. বাদল]। বাদলা1 বিণ. 1 বর্ষাকালীন (বাদলা দিন, বাদলা হাওয়া); 2বর্ষণসিক্ত। ☐ বি. বর্ষা, বৃষ্টি (বাদলার দিনে বাইরে যেয়ো না)। বাদুলে বিণ. 1 বাদলসম্বন্ধীয়; 2 বর্ষাকালে জাত বা উত্পন্ন (বাদুলে পোকা)। বাদলা2 [ bādalā2 ] বি. জরির সুতো (শাড়িতে বাদলার কাজ)। [হি. বাদলা]।

বাদরায়ণ

বাদরায়ণ [ bādarāẏaṇa ] বি. বেদব্যাস, বেদান্তসূত্রের প্রণেতা। [সং. বদরী + অয়ন]।