বাদ্য
বাদ্য [ bādya ] বি. 1 বাদ্যযন্ত্র; 2 বাজনা (ঢাকের বাদ্য)। [সং. √ বদ্ + ণিচ্ + য]। বাদ্যকর বি. বাজনদার, বাজিয়ে। বাদ্যধ্বনি বি. বাদ্যযন্ত্রের আওয়াজ। বাদ্যভাণ্ড বি. বাদ্যযন্ত্রসমূহ। বাদ্যযন্ত্র বি. যাতে বা যা দিয়ে বাজানো হয়; যা বাজানো হয়। বাদ্যোদ্যম বি. 1 নানা বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজের কোলাহল; 2 বাজনা বাজাবার উদ্যোগ।